Kolkata Weather: নিম্নচাপ এখনও U টার্নেই! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: নিম্নচাপের প্রভাব এখনও রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ওপরে। এদিন আকাশ মেঘলা থাকলেও কলকাতা ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তবে এদিনও কোনও কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Kolkata Weather

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৬.৬ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.২২-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩০-তে।

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমভাগের ওপরে থাকা নিম্নচাপটি আগামী দুদিনের মধ্যে খুব ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এর আগে নিম্নচাপটি ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের ওপরে চলে গিয়েছিল। তারপর তার ইউটার্ন হয়।

দেশের আরও বেশ কিছু অংশ মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল হয়ে উঠেছে। আগামী দুদিনের মধ্যে মৌসুমী বায়ু জম্মু ও কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান- মুজফফরাবাদের বাকি অংশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাত, পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে বিদায় নেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+