Kolkata Weather: ঘূর্ণিঝড়ের বৃষ্টি কি নবমীর বিকেলে? একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: অক্টোবর থেকে ডিসেম্বর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সময়। তার মধ্যে চলছে বাঙালির সব থেকে বড় উৎসব। আবহাওয়া দফতর জানিয়েছে নবমীতে বঙ্গোপসাগরে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। তবে এর অভিমুখ হতে চলেছে বাংলাদেশের দিকে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার হাল্কা বৃষ্টি, মঙ্গলবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৫৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপ উত্তর মুখী হয়ে গত ছয় ঘন্টায় এগিয়েছে ঘন্টায় ১৭ কিমি করে। রবিবার বিকেলে এর অবস্থান ছিল পারাদ্বীপ থেকে ৪৫০ কিমি দক্ষিণে, দিঘা থেকে ৫৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায়এই সিস্টেমটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং প্রথমের দিকে তা উত্তরমুখী থাকলেও, পরে তা উত্তর-উত্তর-পূর্ব মুখী হবে। ২৫ অক্টোবর সকাল নাগাদ তা বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রাম অতিক্রম করবে। সেই সময় এটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.০৭-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩৬-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+