Kolkata Weather: রবিবারের পর সোমবারেও কি সারাদিন বৃষ্টি? একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: রবিবারের কিছু সময় বাদ বাদ দিলে প্রায় সারাদিনই কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে। রবিবার রাতের পরে সোমবার সকালেও সেই বৃষ্টি জারি রয়েছে। যে কারণে কোথাও কোথাও জলও জমেছে। আবহাওয়া দফতরের তরফে এদিনের জন্য আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবার যা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৩৯.১ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.২৬-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৮-তে।

এই মুহূর্তে সুষ্পষ্ট নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার ওপরে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় তা আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমের অনেকটা অংশ থেকে বিদায় নিয়েছে। পাশাপাশি আগামী ২-৩ দিনের মধ্যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিম উত্তর প্রদেশ বাকি অংশ থেকে বিদায় নেবে। এছাড়াও পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বাকি অংশ এবং গুজরাতের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে আগামী ২-৩ দিনের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+