Kolkata Weather: কোথায় কেমন বৃষ্টি? কেমন থাকতে চলেছে কলকাতা, একনজরে পূর্বাভাস
Kolkata Weather: এদিন সকালেও যা ছিল পরবর্তী ২৪ ঘন্টায় সকালের দিকে শহর কলকাতার আকাশ মেঘলা থাকবে। পরের দিকে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হবে। মঙ্গলবার পর্যন্ত ফের একবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতায় আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৯.৩ মিমি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শহরে। তবে শুক্রবারের মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা নেই। আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হলে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৪৭-তে আর বুধবার সূর্য উঠবে সকাল ৫.২২-তে।












Click it and Unblock the Notifications