Kolkata Weather: চতুর্থীতে কেমন থাকতে চলেছে কলকাতার আকাশ? একনজরে আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: তৃতীয়ার সন্ধেয় প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। আগেই ঠাকুর দেখা সারতে গিয়ে বহু মানুষ ভিড় জমিয়েছে নামী প্যান্ডেলগুলিতে। স্বভাবতই প্রশ্ন উঠছে চতুর্থীতে কেমন থাকতে চলেছে কলকাতার আবহাওয়া।

বুধবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Kolkata Weather

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবারেও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে। যা ক্রমে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে ২০ অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। সুস্পষ্ট নিম্নচাপটি ক্রমেই পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী ২৪ ঘন্টায় তা পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ আরব সাগরের ওপরে অবস্থান করবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.১০-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩৪-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+