Kolkata Weather: দানা বেঁধেছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ থেকে ভারী বৃষ্টি সতর্কতা! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: ভোর রাতে ভারী বৃষ্টির পরে কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে চলছে মেঘ-রোদের খেলা। এদিনের জন্য রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবারের পরে বৃহস্পতিবারে আবহাওয়াও একই রকমের থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতায় আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। মঙ্গলবার যা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৪৩.৮ মিমি।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এদিন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা ওড়িশা ও অন্ধ্রমুখী হবে বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
Weather Alert: ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত! বাংলার জন্য কী পূর্বাভাস
একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পশ্চিম উত্তর প্রদেশের ওপরে। আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ থেকে উত্তরের দিকে। তারই প্রভাবে নিম্নচাপ তৈরি হতে চলেছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাটি অবস্থান করছে স্বাভাবিকের দক্ষিণ দিকে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৪৫-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৩-তে।












Click it and Unblock the Notifications