Kolkata Weather: সকাল থেকে চলছে রোদ মেঘের খেলা! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: নতুন সপ্তাহের শুরু। সপ্তাহ শুরুর দিনেই তাপমাত্রা খানিক বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ইতিমধ্যে বেড়েওছে। রবিবার যেখানে কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, সোমবার সকালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এদিন কলকাতায় আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৫৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিই হয়নি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভবনা। সেই অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় শহরে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৪৬-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২২-তে।












Click it and Unblock the Notifications