Kolkata Weather: উৎসবের আমেজে বৃষ্টির প্রভাব! একনজরে কলকাতার আবহাওয়া
Kolkata Weather: সকাল থেকে আকাশ মেঘলা। হাওয়া অফিসের পূর্বাভাস কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও আশপাশের এলাকায়। আবহাওয়া দফতরের তরফে আপাতত শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবার যা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২১.৫ মিমি।
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওফরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বিহার ও দক্ষিণবঙ্গের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৩৯-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৫-তে।












Click it and Unblock the Notifications