Kolkata Weather: অষ্টমীর বিকেলেই কি বৃষ্টি, আবহাওয়ায় পরিবর্তন কখন? একনজরে কলকাতার পূর্বাভাস

Kolkata Weather: উত্তরের বাগবাজার, সন্তোষ মিত্র স্কোয়ার না দক্ষিণের সুরুচি সংঘ, সপ্তমীর রাতে জনপ্লাবন দেখেছে বাংলাবাসী। এবার অপেক্ষা অষ্টমী ও নবমী। কিন্তু বাধ সাধছে আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার হাল্কা বৃষ্টি, মঙ্গলবার ও বুধবার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকের ১ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ, সর্বনিম্ন ৪৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

রবিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে নবমীর বিকেল থেকে আবহাওয়া পরিবর্তন এবং দশমীতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অষ্টমীর সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ। জেলাগুলিতে রয়েছে হাল্কা উত্তর-পশ্চিমা বাতাস। শনিবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। যা ক্রমণ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি করবে। তারপর তা উত্তর-উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.০৮-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩৬-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+