Kolkata Weather: কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ! একনজরে সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: এখন আশ্বিন মাস। কালের বিচারে শরৎ। এবার বাঙালির সব থেকে বড় উৎসব আসার আগেই বর্ষা বিদায় নেবে নিশ্চিত। তবে এই সময়টায় নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্ত দোসর হওয়ায় বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। এর প্রভাব উত্তরবঙ্গে পড়লেও, দক্ষিণবঙ্গে তেমনটা নেই। নেই কলকাতাতেও।
এদিন সকালে মেঘাচ্ছন্ন আকাশ। রাতের পরে ভোরের দিকেও বৃষ্টি হয়। তারপর আকাশ মেঘলা করে রয়েছে। আবহাওয়া দফতরের তরফে কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৪.৮ মিমি।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৩৭-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৫-তে।












Click it and Unblock the Notifications