Kolkata Weather: সকাল থেকে চলছে মেঘ-রোদের খেলা! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

Kolkata Weather: সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। মাঝে মধ্যে রোদের দেখাও মিলছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে। তবে বিশ্বকর্মা পুজো ও গণেশ চতুর্থীতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব রাজস্থানের ওপরে অবস্থান করছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। একটি ঘূর্ণাবত পঞ্জাব ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। অন্যদিকে আরেকটি অবস্থান করছে উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকার ওপরে।

এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৪১-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৪-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+