Kolkata Weather: রাতভর বৃষ্টি, পুজোর মুখে দুর্যোগের ঘনঘটা! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: শুক্রবার দুপুরে কলকাতার বিভিন্ন জায়গায় বজ্রপাত-সহ বৃষ্টি হয়। তারপর কিছু সময়ের বিরতি। এরপর রাত থেকে সকাল বৃষ্টি হয়েছে। আর সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টি। শনিবার প্রায় সারাদিনই কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৮০ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৫.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হয়েছে। যে কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি-সহ কলকাতাতেই বৃষ্টি হচ্ছে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.২৮-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৮-তে।












Click it and Unblock the Notifications