দুর্গাপুজো কার্নিভাল ঘিরে স্তব্ধ হতে পারে শহরের যান চলাচল
রেড রোডে দুর্গাপুজো কার্নিভালের জেরে আজ থমকে যেতে পারে শহরের যানচলাচল
রেড রোডে দুর্গাপুজো কার্নিভালের জেরে আজ থমকে যেতে পারে শহরের যানচলাচল। বিকেল ৫টা থেকে রেড রোডে এই শোভাযাত্রা শুরু হলেও তার অনেক আগে থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে। রেড রোড তো বন্ধ থাকছেই, খিদিরপুর রোড দিয়ে বিভিন্ন পুজোর ট্যাবলো রেড রোডে ঢোকানোর ব্য়বস্থা করায় স্বাভাবিকভাবেই খিদিরপুরের রাস্তাও বন্ধ করে দেওয়া হবে। ফলে এজেসি বোস রোড ও পিটিএস ক্রসিংয়ের ওপর ব্যাপক চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকেই বিভিন্ন পুজো কমিটিগুলিকে ট্যাবলো নিয়ে খিদিরপুর রোড, পলাশি গেট ও হেস্টিংসে আসতে বলা হয়েছে। ফলে এই রাস্তাগুলিতে সকাল থেকেই যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। উত্তর কলকাতার যে পুজোগুলি কার্নিভালে অংশ নেবে, তাদের জন্য নির্ধারিত হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা, বাবুঘাট, কিংসওয়ে হয়ে খিদিরপুর রোডে পৌঁছনোর রুট। অপরদিকে দক্ষিণের পুজোগুলির ট্যাবলো ঢুকবে ই এম বাইপাস, রাসবিহারী, এসপি মুখার্জি রোড দিয়ে এক্সাইড ক্রসিং দিয়ে কুইনস ওয়ে হয়ে খিদিরপুর রোডে। দুপুর থেকেই বন্ধ হয়ে যাবে খিদিরপুর রোড ও হেস্টিংস।
এদিকে বিকেল ৩টের পরই বন্ধ করে দেওয়া হবে রেড রোড সংযোগকারী ডাফরিন রোড, হসপিটার রোডের মত গুরুত্বপূর্ণ রাস্তা। ফলে হাওড়ার দিকে যাওয়ার জন্য ধর্মতলা থেকে সরাসরি বিদ্যাসাগর সেতুতে উঠতে দেওয়া হবে না। এজেসি বোস রোড হয়ে বিদ্য়াসাগর সেতুতে উঠতেও বেগ পেতে হবে যথেষ্ট পেতে হবে বলে মনে করা হচ্ছে, কারণ হেস্টিংসও বন্ধ থাকবে।
এদিকে রেড রোডে বিসর্জনের শোভাযাত্রার পর সরাসরি প্রতিমা নিরঞ্জনের জন্য বাবুঘাট সহ গঙ্গার বিভিন্ন ঘাটে নিয়ে যাওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে প্রতিমা নিরঞ্জনের পরও যানজট হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications