Kolkata-Puri Bus Service Volvo: জলের দরে পুরী পর্যন্ত ভলভো বাস চালাবে নবান্ন, জানুন কোথায় কখন টিকিট পাবেন
Kolkata-Puri Bus Service Volvo: পুরী যাওয়া আরও সহজ হতে চলেছে। বাঙালি পর্যটকদের কাছে পুরী ঘর-বাড়ি। সময় সুযোগ পেলেই জগন্নাথ দর্শনে যান। হাওড়া-পুরীর সমস্ত ট্রেনগুলিতে সবসময় লম্বা ওয়েটিং। টিকিট পেতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। আর সেই কথা মাথায় রেখে এবার কলকাতা-পুরী Volvo বাস চালাবে রাজ্য সরকার। ইতিমধ্যে বেশ কয়েকটি আধুনিক Volvo বাস কিনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যা খবর, একাধিক রুটে এই বাসগুলি চালাতে চায় সরকার।
সেই তালিকায় আছে কলকাতা-পুরী ভলভো বাস পরিষেবাও। শ্যামলী, গ্রীনলাইন সহ একাধিক বেসরকারি বাস সার্ভিস আছে কলকাতা এবং পুরীর মধ্যে। সেগুলিতেও যাত্রীদের ভিড় অবাক করার মতো। তবে তুলনামূলক ভাবে বাসগুলিতে ভাড়া কিছুটা হলেও বেশি। আর সে কথা মাথায় রেখেই অত্যাধুনিক ভলভো বাসে (Kolkata-Puri Bus Service Volvo) যাত্রীদের জগন্নাথ দর্শনের সুবিধা করে দিচ্ছে রাজ্য সরকার।

Kolkata-Puri Bus Service Volvo: বৈশাখের শুরুতেই শুরু হবে বাস সার্ভিস
এই বিষয়ে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, সবদিক ঠিক থাকলে বৈশাখের শুরুতেই এই ভলভো বাস পরিষেবা (Kolkata-Puri Bus Service Volvo) চালু হবে। এমনকী বেসরকারি বাসের ভাড়ার তুলনায় সরকারি বাসের ভাড়া ৩০ থেকে ৪০ শতাংশ কম হবে বলেও জানানো হয়েছে। তবে ঠিক কত টাকা হবে সে বিষয়ে নবান্নের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এমনকী বাস সার্ভিস কোন সময়ে ছাড়বে তাও কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, রাতেই ধর্মতলা থেকে রাজ্য সরকারি বাসগুলি পুরীর জন্য ছাড়তে পারে।
Kolkata-Puri Bus Service Volvo: কেন এমন সিদ্ধান্ত
শ্যামলী, গ্রীনলাইন সহ একাধিক বেসরকারি বাস সার্ভিস (Kolkata-Puri Bus Service Volvo) চলে। সেগুলির ভাড়া নির্দিষ্ট কিছু থাকে না। শনিবার এবং রবিবার টিকিটের দাম অনেক বেশি থাকে। আবার স্লিপার কিংবা চেয়ার কারের ভাড়া ওঠানামা করে। ফলে ট্রেনের টিকিট না পেলে যে বাসে পুরী যাবেন সেই সুযোগ থাকে না। ভাড়া এতটাই বেশি থাকে যে। আর সে কথা ভেবেই কলকাতা-পুরী Volvo বাস চালানোর সিদ্ধান্ত। চাহিদে বেশি কম যাই থাকুক, এক্ষেত্রে ভাড়া একই থাকবে বলে জানানো হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, ভাড়ার পাশাপাশি বিনোদন ও আরামের সবরকম সুযোগ থাকবে।
Kolkata-Puri Bus Service Volvo: আরও একাধিক রুট
৯ কোটি টাকা খরচ করে ৯,৬০০ সিসির ছ'টি ভলভো বাস (Kolkata-Puri Bus Service Volvo) কিনেছে মমতা সরকার। পুরী ছাড়াও শিলিগুড়ি, তারাপীঠ, মায়াপুর, দিঘা ও পুরুলিয়া রুটেও এই বাসগুলি চালানো হবে বলে সিদ্ধান্ত পরিবহণ দফতর নিয়েছে বলেও জানা যাচ্ছে। পরিবহণমন্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, পর্যটনকেন্দ্রগুলি সামনে রেখেই এই ছ'টি রুট ঠিক করা হয়েছে। আশা করা হচ্ছে সাড়া পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications