আরও চারটি নতুন থানা পাচ্ছে কলকাতা পুলিশ

স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, লেক থানা ভেঙে রবীন্দ্র সরোবর থানা, আমহার্স্ট স্ট্রিট থানা ভেঙে বিদ্যাসাগর থানা, কড়েয়া থানা ভেঙে বন্ডেল গেট থানা এবং মানিকতলা থানা ভেঙে কাঁকুড়গাছি থানা তৈরি হচ্ছে। চলতি বছরেই এই থানাগুলি কাজ শুরু করে দেবে।
প্রসঙ্গত, ২০০৬ সালেই এই চারটি থানা তৈরির প্রস্তাব স্বরাষ্ট্র দফতরকে দিয়েছিল কলকাতা পুলিশ। কিন্তু লাল ফিতের বাঁধনে পড়ে তা আটকে যায়। শেষ পর্যন্ত আট বছর পর প্রস্তাবটি সবুজ সঙ্কেত পেল।
ওয়াকিবহাল মহলের মতে, এই থানাগুলি কাজ শুরু করলে পুলিশকর্মীদের যেমন সুবিধা হবে, তেমনই সাধারণ মানুষেরও অসুবিধা কমবে। যেমন, সন্ধের পরই শুনশান হয়ে যায় রবীন্দ্র সরোবর। লেক থানা দূরে হওয়ায় সেখান থেকে এসে পুলিশের পক্ষে সব সময় টহল দেওয়া সম্ভব হয় না। এর জেরে অন্ধকারে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে রবীন্দ্র সরোবর চত্বর। ছিনতাই, শ্লীলতাহানির ঘটনাও ঘটে। রবীন্দ্র সরোবর থানা তৈরির বিষয়টি অনুমোদন পাওয়ায় এ বার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা
এখানেই শেষ নয়। অদূর ভবিষ্যতে কলকাতা পুলিশ আরও চারটি থানা পেতে পারে বলে খবর। উল্টোডাঙা থানা ভেঙে বেলগাছিয়া থানা, যাদবপুর থানা ভেঙে গল্ফ গ্রিন থানা, হরিদেবপুর থানা ভেঙে বড়িশা থানা এবং কসবা থানা ভেঙে রাজডাঙা থানা তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সেক্ষেত্রে কলকাতা পুলিশ এলাকায় থানার সংখ্যা বেড়ে হবে ৭৭টি।
প্রশ্ন হল, থানা এলাকাগুলির পুনর্বিন্যাস হওয়ার পর সাধারণ মানুষ কী করে বুঝবেন, কোন এলাকা কোন থানায় রয়েছে? এ ব্যাপারে এখনও কোনও সুসংহত পরিকল্পনা করতে পারেনি কলকাতা পুলিশ।












Click it and Unblock the Notifications