২৮ ও ২৯ জানুয়ারি কলকাতায় ফের ট্যাক্সি ধর্মঘট

কলকাতা, ৩০ ডিসেম্বর: আবার ট্যাক্সি ধর্মঘটের ডাক। জানুয়ারি মাসে ২৮ এবং ২৯ তারিখ এই ধর্মঘট হবে। এর আগে ভাড়া বাড়ানো-সহ বিভিন্ন দাবিতে ট্যাক্সিচালকরা দফায় দফায় ধর্মঘট করেছে। তাতে কাজ না হওয়ায় আবার একই পথে নামতে হল বলে দাবি করেছে ধর্মঘটীরা।

১৯ ডিসেম্বর শেষবার ট্যাক্সি ধর্মঘট হয়েছিল কলকাতায়। নবান্নে গিয়ে স্মারকলিপিও দেওয়া হয় ট্যাক্সিচালকদের তরফে। ওই ধর্মঘটে মালিকরাও অংশ নেয়। এর ফলে সাধারণ মানুষের চূড়ান্ত হয়রানি হয়।

কক

২৮ এবং ২৯ জানুয়ারি যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার। ফলে সপ্তাহের মাঝখানে কাজের দিনে ধর্মঘট হওয়ায় ভোগান্তির শেষ থাকবে না। এর আগে ট্যাক্সি ধর্মঘট হলেই তা সামাল দিতে পথে নামতেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। এখন তিনি জেলে। ফলে রাজ্য সরকারের হয়ে কে ধর্মঘট সামাল দেবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+