গাঙ্গেয় বঙ্গে কুয়াশার প্রভাব! সপ্তাহ শেষে তাপমাত্রা নামতে পারে অনেকটাই, জেনে নিন বিস্তারিত
ভিলেন ঘূর্ণিঝড় গিয়েছে। এবার ধীর ধীরে নামতে শুরু করেছে পারদ। সপ্তাহ শেষে পারদ নামতে পারে ১৮ ডিগ্রিতে। এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে।
ভিলেন ঘূর্ণিঝড় গিয়েছে। এবার ধীর ধীরে নামতে শুরু করেছে পারদ। সপ্তাহ শেষে পারদ নামতে পারে ১৮ ডিগ্রিতে। এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের পশ্চিমাঞ্চলের গড় তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে।

নভেম্বরের শুরু থেকেই শুরু হয়েছে শীতের আমেজ। আপাতত কোনও ঘূর্ণিঝড় কিংবা বৃষ্টির সম্ভাবনা না থাকায় দক্ষিণবঙ্গে এই আবহাওয়া বজায় থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। শীতের আমেজ অনুভূত হলেও, জাঁকিয়ে শীত পড়তে এখনও অনেক বাকি বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের।
আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কুয়াশার প্রভাব বজায় থাকবে। শীত না এলেও পারদ নামতে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে।












Click it and Unblock the Notifications