ফের ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা! সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস
পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। এদিকে আকাশ সকাল থেকেই মেঘলা। আর তাপমাত্রা সঙ্গে বজায় রয়েছে গুমোট আবহাওয়া।
পশ্চিমী ঝঞ্ঝা আর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। যার ফলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রাতে ও ভোরে শীতের আমেজ বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। দিনের বেলায় উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। আবহাওয়া শুকনো থাকবে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাতে ও ভোরে হাল্কা শীতের আমেজ বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া শুকনোই থাকবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications