বঙ্গ জুড়ে বৃষ্টি! ভাসতে পারে সপ্তাহের মাঝামাঝি

মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আর সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বসন্তের এই সম্ভাব্য বৃষ্টির জন্য দায়ী পশ্চিমী ঝঞ্ঝা।

মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আর সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বসন্তের এই সম্ভাব্য বৃষ্টির জন্য দায়ী পশ্চিমী ঝঞ্ঝা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি। আর দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস।

অনেকেরই মনে প্রশ্ন জাগছে বৃষ্টি হলেই কমবে তাপমাত্রা। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃষ্টি হলেও, তাপমাত্রা আর খুব একটা কমবে না। এমাসের আগের দুবারের মতো এবার সপ্তাহের মধ্যবর্তী অংশে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা। শনিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী মঙ্গল ও বুধবার। এদিন উত্তরবঙ্গে মালদহের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২০ ডিগ্রিতে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমী ঝঞ্ঝার জেরে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের পশ্চিমাংশে এদিন প্রায় সব জায়গাতেই তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২০ ডিগ্রি কিংবা তার ওপরে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। এদিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা সব থেকে বেশি দমদমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+