দরজায় বসন্ত! একধাক্কায় তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি
শীত এখন অতীত। বাড়ছে বসন্তের তাপমাত্রা। বুধবার একধাক্কায় তাপমাত্রা বেড়ে যায় ৫ ডিগ্রি। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।দিনে তাপমাত্রার সঙ্গে বাড়ছে রোদের চড়া ভাব।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেড়েছে। বিশেষ করে বেড়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের তাপমাত্রা

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশেও তাপমাত্রা বেড়েছে অনেকটাই। বাঁকুড়া থেকে শ্রীনিকেতন, তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রির ওপরে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির ওপরে। ব্যতিক্রম বহরমপুর এবং কৃষ্ণনগর।












Click it and Unblock the Notifications