রাজ্যের পশ্চিমাংশে ঝিরঝিরে বৃষ্টি শুরু! বাকি অংশের পরিস্থিতি কী, জেনে নিন
পারদ নামার সম্ভাবনা না থাকলেও, শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়ার দাপট দেখা যাচ্ছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে।
পারদ নামার সম্ভাবনা না থাকলেও, শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়ার দাপট দেখা যাচ্ছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। যার মধ্যে রাজ্যের পশ্চিমাংশের বিভিন্ন জায়গা রয়েছে। রাজ্যের উত্তরের জেলাগুলিতেও বেশি বৃষ্টির সম্ভাবনা। কলকাতার আশপাশে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা তুলনায় বেড়েছে। উত্তরবঙ্গের তিন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
বৃহস্পতিবার রাজ্যের পশ্চিমাংশের সব জায়গাতেই তাপমাত্রা বেড়েছে। তবে তার মধ্যে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। সব মিলিয়ে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications