সরস্বতী পুজোয় মেঘলা আকাশ, শীতের আমেজ! এই আবহাওয়া কতদিন, জেনে নিন
সরস্বতী পুজোয় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই পরিস্থিতি বলে জানা গিয়েছে।
সরস্বতী পুজোয় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই পরিস্থিতি বলে জানা গিয়েছে। শুধু উত্তরবঙ্গেই নয়, রাজ্যের পশ্চিমাংশেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হামলা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেন্টিগ্রেট। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গের আবহাওয়া
সিকিমের উঁচু অংশে তুষারপাত হয়েছে। দার্জিলিং এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা বেড়েছে অনেকটাই।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশেও বেড়েছে তাপমাত্রা। বাঁকুড়া, শ্রীনিকেতনের মতো জায়গায় শনিবার তাপমাত্রা অনেকটাই বেড়েছে । পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়ার জন্য এই পরিস্থিতি বলে জানা গিয়েছে। পশ্চিমাংশের জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
এদিন সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের আকাশ ছিল মেঘলা। শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা একধাক্কায় বেড়ে যায় দু-ডিগ্রি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার ফের নামতে পারে তাপমাত্রা।












Click it and Unblock the Notifications