আবহাওয়ায় বসন্তের ছোঁয়া! রবিবার মেঘলা আকাশ, আর যা পূর্বাভাস হাওয়া অফিসের
আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়ায় বসন্তের ছোঁয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা সেরকমভাবে আর নামার কোনও সম্ভাবনা নেই।
আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়ায় বসন্তের ছোঁয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা সেরকমভাবে আর নামার কোনও সম্ভাবনা নেই। বরং বাড়বে। এমনটাই জানিয়েছেন কলকাতা আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সর্বোচ্চ তাপমাত্রা কোনও পরিবর্তন হবে না।
১০ মার্চ নাগাদ মেঘলা আকাশ দেখা যেতে পারে। রাত ও ভোরে ঠাণ্ডার আমেজ থাকবে। তবে এই আবহাওয়া জেলাগুলিতে বেশি করে পরিলক্ষিত হবে বলে মন্তব্য করেছেন আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
একদিকে বিহারে কুয়াশা এবং সিকিমে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া শুকনোই থাকবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত আকাশ পরিষ্কার থাকবে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকলেও পরে পরিষ্কার হয়ে যাবে। আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
রাত ও ভোরে ঠাণ্ডার আমেজ থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া শুকনোই থাকবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications