ভিলেন কুয়াশা! তাপমাত্রার বাড়ার জন্য যে কারণকে দায়ী করছেন আবহবিদরা
কুয়াশার দাপট। পর পর দুদিন ধরে বাড়ল কলকাতার তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশার দাপট। পর পর দুদিন ধরে বাড়ল কলকাতার তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দুদিন তাপমাত্রা ১৮ থেকে ১৯-এর মধ্যেই থাকার সম্ভাবনা বলে জানানো হয়েছে।

থমকে গেল পারদের নিম্নগতি
আকাশে মেঘ। ফলে থমকে গেল পারদের নিম্নগতি। শনিবার শহরের তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বেড়ে হয় ১৭. ৫ ডিগ্রি। আর সোমবার সকালে তা বেড়ে ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দাপটে এই তাপমাত্রা বেড়েছে বলে জানানো হয়েছে।

দায়ী জলবায়ু পরিবর্তন
পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গে শীত থিতু হতে পারছে না। কবে জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে. তা নিয়ে ধন্ধে আবহাওয়াবিদরা। তবে জয়বায়ুর পরিবর্তনকেই দায়ী করছেন তাঁরা। পশ্চিমী ঝঞ্ঝা বা ভূমধ্যসাগরীয় অঞ্চলের দিক থেকে আসা হাওয়ার চরিত্র বদলকেও ভারতে ঠাণ্ডা আবহাওয়ার পরিবর্তনে দায়ী করা হচ্ছে।

রাজ্যের পশ্চিমে কামড় বসিয়েছে শীত
কলকাতার পারদ একটু বেশি থাকলেও, রাজ্যের পশ্চিমাংশে, বিশেষ করে শ্রীনিকেতন, পুরুলিয়া কিংবা পানাগড়ে কামড় বসিয়েছে শীত।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরের পার্বত্য অঞ্চল বাদ দিলে, উত্তরবঙ্গের অনেক অংশের তাপমাত্রাই ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।












Click it and Unblock the Notifications