ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া! সতর্কতা জারি

সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ-সহ কলকাতায়। বিকেলে উন্নতির সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি করেছেআবহাওয়া দফতর।

সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ-সহ কলকাতায়। বিকেলে উন্নতির সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া হতে পারে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬৮.২ মিমি। ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি কলকাতায়
বৃষ্টি হয়েছিল ৮৩.৫ মিমি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ২৭ ফেব্রুয়ারি, বুধবার। ৬৮.২ মিমি।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সব জায়গাতেই এদিন তাপমাত্রা ছিল অন্যদিনের তুলনায় কম।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমী ঝঞ্ঝার জেরে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। নেমে গিয়েছে তাপমাত্রাও।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে আকাশের মুখভার। বুধবারের মতো মুষলধারায় বৃষ্টি না হলেও, দুএক জায়গায় বৃষ্টি চলে এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+