শীতের অনুভূতি জোরাল! জাঁকিয়ে শীত কত দেরি, জেনে নিন বিস্তারিত
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি নিচে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের অনুভূতি হলেও, আনুষ্ঠানিকভাবে শীত আসতে দেরি আছে।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি নিচে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের অনুভূতি হলেও, আনুষ্ঠানিকভাবে শীত আসতে দেরি আছে। তবে রাজ্যে উত্তরাংশ এবং পশ্চিমাংশে শীতের অনুভূতি বেশ জোরালো। আগামী কয়েকদিন রাজ্যে স্বস্তির তাপমাত্রা বজায় থাকবে বলে জানানো হয়েছে।

আকাশ পরিষ্কার হতেই শীতের অনুভূতি
দিন কয়েক আগে আকাশ মেঘলা থাকায় হাল্কা শীতের আমেজ অনুভূত হলেও বেশি শীত বোঝা যাচ্ছিল না। কিন্তু আকাশ পরিষ্কার হতেই, শীত অনুভূত হচ্ছে ভালই। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, জাঁকিয়ে শীত আসতে দেরি আছে।

তাপমাত্রার হেরফের হবে না
তিনদিন ধরে পরপর নামছে তাপমাত্রা। তবে আগামী দুএকদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরের পার্বত্য অঞ্চল বাদ দিলে, উত্তরবঙ্গের অনেক অংশের তাপমাত্রাই ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।

পশ্চিমাঞ্চলের তাপমাত্রা
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের তাপমাত্রা ১১, ১২, কিংবা ১৩ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। সেখানে শীতের অনুভূতিও বেশ জোরালো।
আগামী কয়েকদিন রাজ্য জুড়ে স্বস্তিমূলক তাপমাত্রা বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
(প্রতীকী চিত্র)












Click it and Unblock the Notifications