কমছে তাপমাত্রা! ঢুকছে উত্তুরে হাওয়া, জেনে নিন বিস্তারিত
শনিবার সকালের থেকে রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল সামান্যই। ১৭ ডিগ্রি সেলসিয়াসের জায়গায় ১৭.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি নিচে।
শনিবার সকালের থেকে রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল সামান্যই। ১৭ ডিগ্রি সেলসিয়াসের জায়গায় ১৭.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি নিচে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকছে। আপাতত তাতে বাধা পড়ার কোনও সম্ভাবনা নেই। রাজ্যে উত্তরাংশ এবং পশ্চিমাংশে শীতের অনুভূতি বেশ জোরালো।

রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। আপাতত তাতে বাধা পড়ার কোনও সম্ভাবনা নেই।

ঠাণ্ডার আমেজ শীত নয়
বিশেষ করে সকালে শীতের যে আমেজ অনুভূত হচ্ছে, তাকে শীত বলতে রাজি নন, আবহবিদরা। তাঁদের মতে এখনও শীত পড়তে দেরি আছে।
এর আগেও দেখা গিয়েছে, নভেম্বরে তাপমাত্রা বাড়ে কমে। শনিবার যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল, তাও ছিল স্বাভাবিকের থেকে কম।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকালের দিকে ঠাণ্ডার আমেজ বজায় থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬-১৭ ডিগ্রির আশপাশে।

উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের আবহাওয়া
উত্তরের পার্বত্য অঞ্চল বাদ দিলে, উত্তরবঙ্গের অনেক অংশের তাপমাত্রাই ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের তাপমাত্রা ১১, ১২, কিংবা ১৩ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।
(প্রতীকী চিত্র সৌজন্য: পিটিআই)












Click it and Unblock the Notifications