ফাগুনে অকাল বর্ষণ কলকাতায়! তাপমাত্রা নেমে গেল স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে

পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাত। কলকাতায় অকাল বর্ষণ। বুধবার ভোর হতেই মুষলধারায় বর্ষণ শুরু হয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।

পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাত। কলকাতায় অকাল বর্ষণ। বুধবার ভোর হতেই মুষলধারায় বর্ষণ শুরু হয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। চলে বেশ কিছুক্ষণ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম বলেই জানা গিয়েছে।

বৃষ্টি ভোর রাত থেকে

বৃষ্টি ভোর রাত থেকে

ভোররাত থেকে মুষলধারায় বৃষ্টি কলকাতা-সহ আপপাশের জেলাগুলিতেও। রাতভর বৃষ্টি হয় জেলাগুলিতেও। সকালেই পূর্বাভাসে বলা হয় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হতে পারে বীরভূম ও মালদহে।

বেশি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

বেশি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অকাশ বৃষ্টিতে বেশ কিছু জায়গায় জল জমে যায়। বিপাকে পড়েন সাধারণ মানুষ। আগামী ২৪ ঘন্টায় পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

গত কয়েকদিনের বৃষ্টির চরিত্র কালবৈশাখী। জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বুধবার একনাগারে না হলেও, দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তাল থাকায় আগামী দিন তিনেক সমুদ্রে না যেতে অনুরোধ করা হয়েছে মৎস্যজীবীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+