সন্ধের পর থেকে আকাশ মেঘলা! ফের ধেয়ে আসছে বৃষ্টি, জেনে নিন বিস্তারিত
গত দুসপ্তাহ শুরুর মতোই এই সপ্তাহেও পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়ার সংঘাত। সোমবার থেকে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
গত দুসপ্তাহ শুরুর মতোই এই সপ্তাহেও পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়ার সংঘাত। সোমবার থেকে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার বিকেলের পর থেকে মেঘলা আবহাওয়া শুরু হয়ে যাবে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের মতোই এই সপ্তাহের শুরুতেও ঝড় বৃষ্টি হতে চলেছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে। রবিবার যেমন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম, শনিবার ছিল স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। ঝড়-বৃষ্টি দিন তিনেকের মতো বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সব জায়গাতেই এদিন তাপমাত্রা ছিল তুলনামূলক কম।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ৫
কালিম্পং ৬
কোচবিহার ১৪.২
জলপাইগুড়ি ১২.৭
বালুরঘাট ১৭.৬
মালদা ১৫.৩

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিমের জেলাগুলির জন্যও।
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
পুরুলিয়া ১৪
বাঁকুড়া ১৫
শ্রীনিকেতন ১৩.৯
বর্ধমান ১৬.৬
মেদিনীপুর ১৭

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ১৩.৪
কৃষ্ণনগর ১৫.২
ব্যারাকপুর ১৩.৪
দিঘা ১৮
কাঁথি ১২
দমদম ১৫.৯
ক্যানিং ১৭
ডায়মন্ডহারবার ১৭












Click it and Unblock the Notifications