মেঘলা আকাশ! সরস্বতী পুজোয় কতটা ফিরবে পুরনো শীত, জেনে নিন বিস্তারিত
ফের ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার জেরে সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
ফের ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার জেরে সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার দিনের শুরুতে চড়া রোদ দেখা যায়নি। অনেকটা সময়েই আকাশ মেঘলা। মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযাযী, এই পশ্চিমী ঝঞ্ঝাটি খুব শক্তিশালী। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
জানুয়ারি পর ফেব্রুয়ারি শুরুতেই ফের পশ্চিমী ঝঞ্ঝা। আফগানিস্তান থেকে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। প্রভাব পড়েছে সিকিমেও। এরই প্রভাব পশ্চিমবঙ্গের সমতলে পড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। বেশি প্রভাব পড়তে পারে রাজ্যের পশ্চিমাংশে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া মূলত শুকনো থাকবে। সিকিমের উঁচু অংশে তুষারপাত হলে প্রভাব পড়তে পারে দার্জিলিং-সহ উত্তরবঙ্গে। সপ্তাহ শেষে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
কলকাতার মতো রাজ্যের পশ্চিমাংশেও বেড়েছে তাপমাত্রা। বাঁকুড়া, শ্রীনিকেতনের মতো জায়গায় বৃহস্পতিবার তাপমাত্রা অনেকটাই বেড়েছে । সপ্তাহ শেষে পশ্চিমী ঝঞ্ঝার বড় প্রভাব পড়তে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
এদিন সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের আকাশ ছিল মেঘলা। কোনও সময় রোদ কোনও সময় মেঘলা পরিস্থিতি তৈরি হয়। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার পারদ আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। তবে সপ্তাহ শেষে নামতে পারে পারদ।












Click it and Unblock the Notifications