ঢুকছে উত্তুরে হাওয়া, কমছে তাপমাত্রা! চলতি সপ্তাহে তাপমাত্রা কোথায়, জেনে নিন

সোমবার তাপমাত্রা বাড়লেও, মঙ্গলবার তা ফের কমল। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিক বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস

সোমবার তাপমাত্রা বাড়লেও, মঙ্গলবার তা ফের কমল। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ঘোরা ফেরা করেছে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও নামার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া

রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া

রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকছে। আপাতত তাতে বাধা পড়ার কোনও সম্ভাবনা নেই। রাজ্যে উত্তরাংশ এবং পশ্চিমাংশে শীতের অনুভূতি বেশ জোরালো। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। আপাতত তাতে বাধা পড়ার কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে পারদ আরও নামবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানিয়েছে হাওয়া অফিস। ভোরের হাওয়ায় শীতের আমেজ বজায় থাকবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস। বাকি ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, শ্রীনিকেতনের তাপমাত্রা ১৩, ১৪ কিংবা ১৫ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।

( ছবি সৌজন্য: পিটিআই, ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+