এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা! সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা

আগামী দুদিন রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি বেশি হতে পারে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে।

আগামী দুদিন রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি বেশি হতে পারে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস দিয়েছেন আলিপুর হাওয়া অফিস। তবে এই বৃষ্টির কারণে তাপমাত্রার সেরকম কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার জেরে দিল্লি-সহ উত্তরভারতে বৃষ্টি শুরু হয়েছে।

আনুষ্ঠানিকভাবে শীত বিদায় নিয়েছে রাজ্য থেকে। কিন্তু ফের পশ্চিমী ঝঞ্ঝার হানা। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লি-সহ উত্তরভারতে ইতিমধ্যই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের পশ্চিমের জেলাগুলি, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি থেকে বাদ যাবে না উত্তরবঙ্গও। জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বুধবারের তুলনায় বেড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

বৃহস্পতিবার রাজ্যের পশ্চিমাংশের সব জায়গাতেই তাপমাত্রা বুধবারের তুলনায় বেড়েছে। বাঁকুড়া থেকে শ্রীনিকেতন, সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছাড়িয়েছে ১৩ ডিগ্রি। শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রাজ্যের এই অংশেও ব্যাপকভাবে পড়তে চলেছে বলেই পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেড়েছে বুধবারের তুলনায়। শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গার মতোই দক্ষিণবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+