ফের পশ্চিমী ঝঞ্ঝার শঙ্কা! ঠাণ্ডা গরমের লুকোচুরি কতদিন, জেনে নিন

ফের পশ্চিমী ঝঞ্ঝার শঙ্কা তৈরি হয়েছে। শনি ও রবিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ফের পশ্চিমী ঝঞ্ঝার শঙ্কা তৈরি হয়েছে। শনি ও রবিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঠাণ্ডা-গরমের লুকোচুরির মধ্যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। মঙ্গলবার থেকে বুধবারের তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেন্টিগ্রেড। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

রাজ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে। আস্তে আস্তে বাড়ছে তাপমাত্রা। এই তাপমাত্রা আর কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা সামান্যই বেড়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

রাজ্যের পশ্চিমাংশের সব জায়গাতেই সামান্য করে বেড়েছে তাপমাত্রা। বাঁকুড়া থেকে শ্রীনিকেতন, সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছাড়িয়েছে ১১ ডিগ্রি। শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রাজ্যের এই অংশেও পড়বে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বাড়লেও বজায় রয়েছে শীতের আমেজ। শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গার মতোই দক্ষিণবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+