পারদের ওঠানামা অব্যাহত! কমল দার্জিলিং, ব্যারাকপুরের তাপমাত্রা
পারদের ওঠানামা অব্যাহত। শুক্রবার ফের কমল তাপমাত্রা। মঙ্গলবারের পর বুধবার পারদ নামে। ফের বৃহস্পতিবার বেড়ে শুক্রবার একধাক্কায় দুডিগ্রি নেমে যায় পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি
পারদের ওঠানামা অব্যাহত। শুক্রবার ফের কমল তাপমাত্রা। মঙ্গলবারের পর বুধবার পারদ নামে। ফের বৃহস্পতিবার বেড়ে শুক্রবার একধাক্কায় দুডিগ্রি নেমে যায় পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৩.১ ডিগ্রি সেলসিয়াস।

ফের নামল পারদ
কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এদিন তাপমাত্রা হ্রাস পেয়েছে। আগামী দুদিন তাপমাত্রা একই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৩.১ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরবঙ্গের থেকে তুলনামূলক বেশি হলেও, তা অন্যদিনের তুলনায় কম।












Click it and Unblock the Notifications