ফের কমতে পারে তাপমাত্রা! জেনে নিন আবহাওয়া দফতরের পূর্বাভাস
ফের কমতে পারে তাপমাত্রা। বুধবার থেকে চলতে পারে দিন তিনেক। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
ফের কমতে পারে তাপমাত্রা। বুধবার থেকে চলতে পারে দিন তিনেক। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় তথা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দার্জিলিং-এ এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেন্টিগ্রেট।

উত্তরবঙ্গের আবহাওয়া
পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে বিভিন্ন জায়গা মাঝারি কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বলেও জানানো হয়েছে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে বাঁকুড়া, শ্রীনিকেতনের মতো জায়গায় শীত বজায় রয়েছে। তাপমাত্রা বেড়েছে মেদিনীপুরের।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়গায় সামান্য বেড়েছে। তাপমাত্রা রয়েছে ৯ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। তবে দক্ষিণবঙ্গ মাঝারি কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বলেও জানানো হয়েছে।
(ছবি সৌজন্য: পিটিআই)
(গ্রাফিক্স: ইন্দ্রাণী সরকার)












Click it and Unblock the Notifications