জোড়া ভিলেনে শীতে বাধা ! কলকাতায় ঊর্ধমুখী পারদ, জাঁকিয়ে শীত কবে, জেনে নিন
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়ল। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারেবলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আন্দামানের কাছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়ল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেন্টিগ্রেট। সোমবারের এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম হলেও, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আন্দামানের কাছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এছাড়াও পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুইয়ের জোড়া ফলায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের। তবে জেলাগুলিতে শীত বজায় রয়েছে।

জোড়া ভিলেনে শীতে বাধা
আন্দামানের কাছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এছাড়াও পূর্ব বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাব পড়ছে শীতে। এই আবহাওয়া বেশ কয়েকদিন বজায় থাকতে পারে বলে জানানো
হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ৩.১
কালিম্পং ৭.৫
কোচবিহার ৯.৫
জলপাইগুড়ি ১০.৬
বালুরঘাট ১৪

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.৪
বাঁকুড়া ১১.৬
শ্রীনিকেতন ১০.৫
বর্ধমান ১২.৮
কলাইকুন্ডা ৯.৯
মেদিনীপুর ১২.১

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ১৩.৪
কৃষ্ণনগর ১১
ব্যারাকপুর ১১.৯
কাঁথি ১০
দিঘা ১২
হলদিয়া ১৪.৯
ক্যানিং ১২.৪
ডায়মন্ডহারবার ১৩.৮
দমদম ১৪.৫
(প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)












Click it and Unblock the Notifications