মেঘ কাটতেই পারদ পতন! জাঁকিয়ে শীত গোটা রাজ্যে

মেঘ কাটতেই পারদ পতন কলকাতায়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি কম বলেই জানা গিয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস।

মেঘ কাটতেই পারদ পতন কলকাতায়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি কম বলেই জানা গিয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বড়দিন পর্যন্ত এইধরনের তাপমাত্রা বজায় থাকবে বলেও পূর্বাভাস। এদিন দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস। সান্দাকফুতে তুষারপাত হয়েছে এদিন।

কাটল মেঘ, নামল পারদ

কাটল মেঘ, নামল পারদ

পেথাই-এর দাপট কমে যাওয়ার পর দক্ষিণবঙ্গ জুড়ে নামল পারদ। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এদিন তাপমাত্রা হ্রাস পেয়েছে। কয়েকদিন তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যা চলতে পারে বড়দিন পর্যন্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ২
কালিম্পং
কোচবিহার ৯.৩
জলপাইগুড়ি ১১
বালুরঘাট

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। কলাইকুন্ডার তাপমাত্রা নেমেছে ১৩ডিগ্রিরও নিচে।
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০.৫
বাঁকুড়া ১১.৮
শ্রীনিকেতন ১১.২
বর্ধমান ১২.৫
কলাইকুন্ডা ১২.৬
মেদিনীপুর ১৩.১

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রাও এদিন ছিল অন্যদিনের তুলনায় কম। তাপমাত্রা রয়েছে ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যে।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ১২.৪
কৃষ্ণনগর ১২
ব্যারাকপুর ১৩.৪
কাঁথি ১১.৫
দিঘা ১৩.৪
হলদিয়া ১৪.৪
ক্যানিং ১৪.৪
ডায়মন্ডহারবার ১৩.৬
দমদম ১৩.৮

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+