জাঁকিয়ে শীত গোটা রাজ্যে! চলবে বড়দিনের পরেও, জেনে নিন বিস্তারিত
আকাশ পরিষ্কার হতেই কনকনে উত্তুরে হাওয়া। পারদ নামছে কলকাতায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
আকাশ পরিষ্কার হতেই কনকনে উত্তুরে হাওয়া। পারদ নামছে কলকাতায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি কম বলেই জানা গিয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্তত দিনদশেক এইধরনের তাপমাত্রা বজায় থাকতে পারে বলেও পূর্বাভাস। এদিন দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস। সান্দাকফুতে চলছে তুষারপাত।

তাপমাত্রা নামতে পারে ১২-১৩ ডিগ্রিতে
সকাল হতেই চায়ের দোকানি ভিড়। আগুন পোহাচ্ছেন অনেকে। আগামী দিন কয়েকে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। একদিকে যেমন তাপমাত্রা নেমেছে, অনেক জায়গাতেই রয়েছে কুয়াশার দাপট।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ২
কোচবিহার ৯.২
জলপাইগুড়ি ১১.৭
বালুরঘাট ১৩

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।কলাইকুন্ডার তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিরও নিচে।
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.৩
বাঁকুড়া ১২.৬
শ্রীনিকেতন ১১.২
বর্ধমান ১২.৫
কলাইকুন্ডা ১১.৪
মেদিনীপুর ১৩.১

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রাও এদিন ছিল অন্যদিনের তুলনায় কম। তাপমাত্রা রয়েছে ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। ব্যারাকপুরের তাপমাত্রা নেমেছে ১১.৫ ডিগ্রিতে।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
কৃষ্ণনগর ১২
ব্যারাকপুর ১১.৫
কাঁথি ১৩
দিঘা ১২.৯
হলদিয়া ১৪.১
ক্যানিং ১২
ডায়মন্ডহারবার ১৩.৩
দমদম ১৩












Click it and Unblock the Notifications