তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে! এই আবহাওয়া কত দিন, জেনে নিন
আকাশ পরিষ্কার হতেই ফের নামল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
আকাশ পরিষ্কার হতেই ফের নামল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিন দুয়েক আগে পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৯ ডিগ্রির ওপরে। রবিবার ছিল ১৬.৭ ডিগ্রি। আপাতত ঠাণ্ডা বজায় থাকবে কমপক্ষে ৪৮ ঘন্টা। জানিয়েছে হাওয়া অফিস।
সরস্বতী পুজোয় বৃষ্টি আর তারপরেই জাঁকিয়ে শীত। সোমবার এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে যায়। আপাতত উত্তুরে হাওয়ায় কোনও বাধা নেই, বলেই
জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন তাপমাত্রা কমেছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশেও কমেছে তাপমাত্রা। বাঁকুড়া থেকে শ্রীনিকেতন, সব জায়গাতেই তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রির আশপাশে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ছিল শীতের আমেজ।












Click it and Unblock the Notifications