ফের নামল পারদ! এখনও পর্যন্ত শীতলতম কলকাতা, জেলার তাপমাত্রা আরও নিচে
রবিবার ফের কমল তাপমাত্রা। সপ্তাহ জুড়েই তাপমাত্রার পারদের ওঠা-নামা অব্যাহত। মঙ্গলবারের পর বুধবার পারদ নামে। ফের বৃহস্পতিবার বেড়ে শুক্রবার একধাক্কায় দুডিগ্রি নেমে যায় পারদ।
রবিবার ফের কমল তাপমাত্রা। সপ্তাহ জুড়েই তাপমাত্রার পারদের ওঠা-নামা অব্যাহত। মঙ্গলবারের পর বুধবার পারদ নামে। ফের বৃহস্পতিবার বেড়ে শুক্রবার একধাক্কায় দুডিগ্রি নেমে যায় পারদ। একদিন বাদ দিয়ে রবিবার পারদ নামল একধাক্কায় বেশ খানিকটা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

ফের নামল পারদ
কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এদিন তাপমাত্রা হ্রাস পেয়েছে। আগামী দুদিন তাপমাত্রা একই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ৩.৮
কালিম্পং ৭.৫
কোচবিহার ৯.৩
জলপাইগুড়ি ১০.২
বালুরঘাট ১৬

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। কলাইকুন্ডার তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিরও নিচে।
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.১
বাঁকুড়া ১২
শ্রীনিকেতন ১০
বর্ধমান ১২.৫
কলাইকুন্ডা ৯.৬
মেদিনীপুর ১২.১

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রাও এদিন ছিল অন্যদিনের তুলনায় কম। তাপমাত্রা রয়েছে ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যে।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ১২.৪
কৃষ্ণনগর ১১
ব্যারাকপুর ১১.৩
কাঁথি ১১
দিঘা ১২.৭
হলদিয়া ১৪.৩
ক্যানিং ১৩.৪
ডায়মন্ডহারবার ১৩.৫
দমদম ১৪.৪












Click it and Unblock the Notifications