থমকে গিয়েছে হাওয়া, চড়ছে পারদ! জেনে নিন আবহাওয়া দফতরের পূর্বাভাস
ফের বাড়ল তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।
ফের বাড়ল তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়েও নতুন করে ঝঞ্ঝা তৈরি হওয়ার জেরে সাগরের হাওয়া আটকে গিয়েছে । ফলে কলকাতার তাপমাত্রা বাড়ছে। পৌষ সংক্রান্তি-সহ আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা বাড়তে পারে
হিমালয়েও নতুন করে ঝঞ্ঝা তৈরি হওয়ার জেরে সাগরের হাওয়া আটকে গিয়েছে। ফলে পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা বাড়তে পারে। পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
কালিম্পং ৭.৫
শিলিগুড়ি ৭.২
কোচবিহার ৭.১
জলপাইগুড়ি ৮.৭

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের প্রায় সব জায়গাতেই আগের দিনের থেকে তাপমাত্রা বেড়েছে।
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
পুরুলিয়া ৯.৬
বাঁকুড়া ১১.২
শ্রীনিকেতন ৯.১
বর্ধমান ১১.৫
মেদিনীপুর ১১.৮

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়গায় সামান্য বেড়েছে। তাপমাত্রা রয়েছে ৮ থেকে ১৩ ডিগ্রির মধ্যে।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ১২.৬
কৃষ্ণনগর ৮.৮
কাঁথি ১০
দিঘা ১১.৬
ক্যানিং ১১.৪
ডায়মন্ডহারবার ১২.৩












Click it and Unblock the Notifications