বর্ষবরণের পথে শীতলতম কলকাতা! জাঁকিয়ে শীত জেলাতেও
বুধবার ফের কমল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২গ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। তিন বছর পর তাপমাত্রা নামল ১২-তে।
বুধবার ফের কমল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২গ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। তিন বছর পর তাপমাত্রা নামল ১২-তে।
মঙ্গলবার বড়দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল আটবছরে বড়দিনে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন কুয়াশার জেরে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দার্জিলিং-এর তাপমাত্রা নেমে গিয়েছে ২ ডিগ্রিতে।

ফের নামল পারদ
কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এদিন তাপমাত্রা হ্রাস পেয়েছে। বেশ কয়েকটি জেলায় রয়েছে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন কুয়াশার জেরে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে নতুন বছর কাটতে চলেছে ঠাণ্ডাতেই। গত বছর ২৬ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ২
শিলিগুড়ি ৭.৯
কোচবিহার ৮.১
জলপাইগুড়ি ৯.৬
বালুরঘাট ১৪

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ৭ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। কলাইকুন্ডার তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিরও নিচে।
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৯.৬
বাঁকুড়া ১০
শ্রীনিকেতন ৭.৭
বর্ধমান ১০
কলাইকুন্ডা ৯.৫
মেদিনীপুর ১০.৬

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রাও এদিন ছিল অন্যদিনের তুলনায় কম। তাপমাত্রা রয়েছে ৯ থেকে ১৩ ডিগ্রির মধ্যে।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ১৩.৬
কৃষ্ণনগর ১০.৬
ব্যারাকপুর ৯.৪
দিঘা ১০.৮
হলদিয়া ১২.২
ক্যানিং ১১
ডায়মন্ডহারবার ১১
দমদম ১২.১












Click it and Unblock the Notifications