ফের কমল তাপমাত্রা! জাঁকিয়ে শীত আর কত দিন, জেনে নিন
তাপমাত্রা কিছুটা বেড়েও, শনিবার সকালে তা কমে গেল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে।
তাপমাত্রা কিছুটা বেড়েও, শনিবার সকালে তা কমে গেল। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। সামনেই রয়েছে মকর সংক্রান্তি।
এরপরেই তাপমাত্রা ফের বাড়বে বলেই অনুমান আবহাওয়া দফতরের। এদিন দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে একইরকম। আগামী দুদিন রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা বেড়ে ফের কমে গিয়েছে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়গায় সামান্য বেড়েছে। তাপমাত্রা রয়েছে ৮ থেকে ১৩ ডিগ্রির মধ্যে।
(গ্রাফিক্স: ইন্দ্রাণী সরকার)












Click it and Unblock the Notifications