টানা ১৬ দিনের দাপুটে ইনিংস! শীতের পথে বাধা দিতে চলেছে নিম্নচাপ

টানা ১৬ দিন ধরে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে নিচে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

টানা ১৬ দিন ধরে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে নিচে। এরমধ্যে পাওয়া গিয়েছে ১০ বছরের শীতলতম বড়দিন থেকে শুরু করে শীতলতম বর্ষ শুরুর দিন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন তাপমাত্রা একইরকম থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে সামনের সপ্তাহের শুরুতে নিম্নচাপ শীতের পথে বাধা দিতে পারে। সিকিমে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

১৬ দিনের ঝোড়ো ইনিংস শীতের

১৬ দিনের ঝোড়ো ইনিংস শীতের

টানা প্রায় তিনদিন ধরে তাপমাত্রা সাড়ে বারো ডিগ্রির আশপাশে। গত দুদিন ধরে একই তাপমাত্রা রয়েছে। আগামী দুদিন এই তাপমাত্রা বজায় থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। তবে এরপর তাপমাত্রা একটু বাড়তে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে তা দক্ষিণবঙ্গের আবহাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন আবহবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহের শনিবার ছিল -১ ডিগ্রি। ৪ বছরের প্রথমবার দার্জিলিং-এ তুষারপাতের সঙ্গে শিলা বৃষ্টিও হয়েছিল শনিবার। তবে ফের একবার তেমনই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সংলগ্ন অঞ্চলের জন্য। আবহাওয়া দফতরের পূর্বাভাস সিকিমে বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোনও কোনও জায়গায় তুষারপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়গায় সামান্য বেড়েছে। তাপমাত্রা রয়েছে ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+