উত্তরে হাওয়ায় জাঁকিয়ে শীত! শনিবারের পর রবিবারেও সর্বনিম্ন কলকাতা
শনিবারের পর রবিবারেও কমল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
শনিবারের পর রবিবারেও কমল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম বলেই জানিয়েছে হাওয়া অফিস।শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি। এদিন দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলেই অনুমান হাওয়া অফিসের।

ফের নামল পারদ
রবিবার সামান্য নামল কলকাতার তাপমাত্রা। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এদিন তাপমাত্রা হ্রাস পেয়েছে। বেশ কয়েকটি জেলায় রয়েছে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ বড়দিন কাটতে চলেছে জাঁকিয়ে ঠাণ্ডাতে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ৩.৮
কোচবিহার ৯.১
জলপাইগুড়ি ১১.২

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।কলাইকুন্ডার তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিরও নিচে।
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৯.৯
বাঁকুড়া ১০
শ্রীনিকেতন ১০
বর্ধমান ১২.৩
কলাইকুন্ডা ৮.৬
মেদিনীপুর ১০.৭

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রাও এদিন ছিল অন্যদিনের তুলনায় কম। তাপমাত্রা রয়েছে ৯ থেকে ১৪ ডিগ্রির মধ্যে।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ১০
কৃষ্ণনগর ১০.৪
ব্যারাকপুর ১১.৫
কাঁথি ৯.২
দিঘা ১০.২
হলদিয়া ১২.২
ক্যানিং ১০.৬
ডায়মন্ডহারবার ১২.২
দমদম ১৩.৪
(প্রতীকী ছবি সৌজন্য: ফেসবুক, পিটিআই)












Click it and Unblock the Notifications