দাপুটে ইনিংস! জাঁকিয়ে শীত আর কত দিন, জেনে নিন
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন তাপমাত্রা একইরকম থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন দার্জিলিং-এর তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াস।
টানা ১৮ দিন ধরে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে নিচে। এরমধ্যে পাওয়া গিয়েছে ১০ বছরের শীতলতম বড়দিন থেকে শুরু করে শীতলতম বর্ষ শুরুর দিন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন তাপমাত্রা একইরকম থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন দার্জিলিং-এর তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য শুকনো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্যও থাকতে চলেছে একইরকমের পরিস্থিতি।

দাপুটে ইনিংস শীতের
টানা প্রায় পাঁচদিন ধরে তাপমাত্রা রয়েছে ১২ থেকে সাড়ে বারো ডিগ্রির আশপাশে। আগামী দুদিন এই তাপমাত্রা বজায় থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহের শনিবার ছিল -১ ডিগ্রি। ৪ বছরের প্রথমবার দার্জিলিং-এ তুষারপাতের সঙ্গে শিলা বৃষ্টিও হয়েছিল গত শনিবার। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়গায় সামান্য বেড়েছে। তাপমাত্রা রয়েছে ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে।












Click it and Unblock the Notifications