বুধবারের পর বৃহস্পতিবারেও নামল পারদ! রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত
পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই পারা পতন। বুধবারের পর বৃহস্পতিবারেও কলকাতার তাপমাত্রা নামল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই পারা পতন। বুধবারের পর বৃহস্পতিবারেও কলকাতার তাপমাত্রা নামল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। মঙ্গলবার যা ছিল ১৫.৪ ডিগ্রি। আগামী ২ থেকে ৩ দিন এই আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে সপ্তাহ শেষে ফের পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটতেই ফের পরিষ্কার আকাশ। আর আকাশ পরিষ্কার হতেই পারা পতন।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের মতো জায়গায় বুধবারের থেকে বৃহস্পতিবার সামান্য বেড়েছে তাপমাত্রা ।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের আকাশ পরিষ্কার ফলে সর্বনিম্ন তাপমাত্রা এদিন ফের কমেছে। । তাপমাত্রা রয়েছে ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে।












Click it and Unblock the Notifications