সল্টলেকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, রাস্তায় জীবন্ত দগ্ধ এক 'অ্যাপ গাড়ির চালক'
বুধবার সন্ধ্যায় কলকাতার সল্ট লেকে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কেষ্টপুর এবং সল্ট লেকের মধ্যেকার ৮ নম্বর ফুটব্রিজের কাছে একটি দ্রুতগামী চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং সেটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে এক বাইক আরোহী অ্যাপ গাড়ির চালক জীবন্ত দগ্ধ হয়ে গিয়েছেন। আগুনের শিখায় তিনি রেলিংয়ের মাঝে আটকে পড়েন। পরে গাড়ির লোকজনকে উদ্ধার করা গেলেও তাঁকে উদ্ধার করা যায়নি। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। তবে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে RAF মোতায়েন করতে হয়েছে।

ঘটনার পর দমকল বিভাগ খবর পেলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুড়ে যাওয়া ডেলিভারি বয়কে উদ্ধার করা হয়।
গাড়ির ভিতরে থাকা যাত্রীদেরকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় এবং তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। তবে, ডেলিভারি বয়কে বাঁচানো গেল না।
কী কারণে এই দুর্ঘটনা ঘটলো, কেন গাড়িটি নিয়ন্ত্রণ হারাল এবং কীভাবে ডেলিভারি বয়টি আগুনের কবলে পড়লেন, তা এখনও স্পষ্ট নয়। সল্টলেক পূর্ব থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এই দুর্ঘটনা এলাকার নিরাপত্তা এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।












Click it and Unblock the Notifications