Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্মরত মহিলাদের সুরক্ষায় টিম তৈরির নির্দেশ হাইকোর্টের! আইটি সেক্টরে রাতে মহিলারা কতটা নিরাপদ? তথ্য দিল রাজ্য

Kolkata Working Women's Safety: কর্মরত মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ। একই সঙ্গে এই ব্যাপারে সিনিয়র আধিকারিকদের নিয়ে একটা টিম গঠন করতে হবে। এই টিম নিরাপত্তা ব্যবস্থাকে কীভাবে উন্নত করা যায় তা দেখবে। শুধু তাই নয়, এই সংক্রান্ত একটা খসড়া তৈরি করে গোটা রাজ্যে তা বাস্তবায়নের নির্দেশও এদিন দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আইটি সেক্টর বিশেষত নিউ টাউনের মত জায়গায় রাতে নাইট শিফটে কাজে নিরাপত্তা এবং সুরক্ষার দাবিতে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। একই সঙ্গে মহিলাদের নিরাপত্তায় একটি গাইডলাইন তৈরি করার আর্জিও জানানো হয় প্রধান বিচারপতির বেঞ্চে। আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি (Kolkata Working Women's Safety) হয়।

Kolkata Working Women s Safety

শুনানিতে সরকারি এবং বেসরকারি মহিলাদের নিরাপত্তায় বিশেষ টিম গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত। এদিন মামলায় রাজ্যের তরফে আইনজীবী জানান, "রাত্রের সাথী " প্রকল্প করা হয়েছে। যা মেডিক্যাল কলেজ, হস্টেল বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলাদের জন্য প্রযোজ্য। একই সঙ্গে রাজ্যের তরফে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার তরফে জারি করা একটি বিজ্ঞপ্তির কপিও জমা দেওয়া হয়। যেখানে আইটি সেক্টরে রাতে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত একাধিক নির্দেশিকা রয়েছে বলে দাবি।

যেমন - কলেজ মোড়, ওয়েবেল মোড়, এস ডিএফ, আরডিবি এবং এই থানা অঞ্চলের অন্যান্য স্থানে মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যাবস্থা করেছে পুলিশ প্রশাসন। এলাকা গুলোতে পর্যাপ্ত আলোর ব্যাবস্থা করা হয়েছে যাতে অন্ধকারের সুযোগ নিয়ে কিছু অপ্রতিকার ঘটনা না ঘটে। দিবারাত্রি এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল ছাড়াও উইনার্স প্রকল্পে মহিলা বাহিনী রাখা হয়েছে।

পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া নবদিগন্ত ইন্ডসাট্রিয়াল টাউনশিপ কতৃপক্ষের সহযোগিতায় সংবেদনশীল জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। বাঘিনী প্রকল্পের মাধ্যমে আইটিতে কর্মরত মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মহিলা বাহিনীর উইনার্স টিম প্রতিনিয়ত গাড়ি ও বাইসাইকেলের মাধ্যমে এলাকায় টহল দেয়। দিবারাত্রি আর টি ভ্যানের মাধ্যমে পুলিশ টহল দেয়।

২১৫ বাস স্ট্যান্ড, সেক্টর ফাইভ বাস স্ট্যান্ড, কলেজমোড়, অটো স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বিশেষ ভাবে নজর দিচ্ছে বলে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।অন্যদিকে যদিও মামলাকারীর বক্তব্য ছিল হিমাচল, তেলেঙ্গানা, কর্ণাটক সরকারের এই বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। রাজ্যও সেই রকম গাইডলাইন তৈরি করুক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+