এ এক অন্য লড়াই! ষষ্ঠ বর্ষে পদার্পণ দুর্বার মহিলা সমিতির দুর্গাপুজোর

এবছরে ৬ ষষ্ঠ বর্ষে পদার্পণ করল দুর্বার মহিলা সমিতির দুর্গাপুজো। বৃহস্পতিবার খুঁটিপুজো দিয়ে শুরু হয়ে গেল তাঁদের পুজো।

এবছরে ষষ্ঠ বর্ষে পদার্পণ করল এই দুর্গাপুজো। না, এঁরা মহানগরীর কোনও নাম করা পুজোর উদ্যোক্তা নন। কলকাতার অন্যান্য থিম পুজোগুলোর সঙ্গে থিমের লড়াইয়েও এঁরা নেই। এঁরা চান শুধু দুর্গাপুজো করতে। পুজোর ক'টা দিন হাসি আনন্দের সঙ্গে কাটাতে। এঁরা সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া দুর্বার সংগঠনের যৌন কর্মী। পুজোর মধ্যে দিয়েই আর এক লড়াইয়ের প্রেরণা খুঁজে পান তাঁরা।

এ এক অন্য লড়াই! ষষ্ঠ বর্ষে পদার্পণ দুর্বার মহিলা সমিতির দুর্গাপুজোর


এবছরে ৬ ষষ্ঠ বর্ষে পদার্পণ করল দুর্বার মহিলা সমিতির দুর্গাপুজো। বৃহস্পতিবার খুঁটিপুজো দিয়ে শুরু হয়ে গেল তাঁদের পুজো। কখনও আইনি জটিলতা, আবার কখনও বা প্রশাসনের হুমকি। তবে সব বাধা পেরিয়ে আজ তারা সফল এবং আগামিদিনে তাদের সমস্ত শক্তি দিয়ে মা দুর্গার আরাধনা করবেন বলে জানান যৌনকর্মীরা।

এবারের পুজো ওদের কাছে একটু আলাদা। অনেক লড়াইয়ের পর, এবারই প্রথম, এই পুজো নিয়ে কোনও চোখ রাঙানি নেই। ২০১৩ সাল থেকে কখনও আইনি জটিলতা কখনও বা সরকারের সঙ্গে বোঝাপড়ার অভাব, এইসবকে পেছনে ফেলে দিয়ে এবছর সোনাগাছিতে পুজো হতে চলেছে স্বাধীন ও শান্তিপূর্ণভাবে।

এ এক অন্য লড়াই! ষষ্ঠ বর্ষে পদার্পণ দুর্বারের পুজো

কলকাতা হাইকোর্টের রায়ের পর ২০১৮ সালে যে দুর্গাপুজো হবে সোনাগাছিতে, সেই পুজো সম্পূর্ণভাবে পরিচালনা করবেন মহিলারাই। গোটা সোনাগাছি জুড়ে তাই এখন সাজো সাজো রব। পুজোর পুরোহিত যেমন থাকবেন একজন মহিলা, ঠিক তেমনই ঢাক বাজাবেন আর একদল মহিলা ঢাকি।

এ এক অন্য লড়াই! ষষ্ঠ বর্ষে পদার্পণ দুর্বার মহিলা সমিতির দুর্গাপুজোর

সপ্তমী থেকেই শুরু হয়ে যাবে সব থেকে বড় অনুষ্ঠান। সারারাত ধরে চলবে রান্নার জোগাড়। সবজি কাটা থেকে শুরু করে খিচুড়ি রান্না করা প্রায় সবকিছুই দুর্বারের মহিলারা নিজেরাই করবেন।

গোটা কলকাতায় দুর্বার মহিলা সমন্বয় কমিটির যতগুলি শাখা আছে তাঁরা সবাই যাবেন অষ্টমীতে প্রসাদ বিলি করতে। দুর্বার মহিলা সমন্বয় কমিটির অন্যতম পুরোধা জানিয়েছেন সকলকে একত্রিত করে এবারের দুর্গাপুজো সম্পন্ন করা হবে। বাজেটে হয়তো কলকাতার বড় পুজোর সঙ্গে পাল্লা দিতে পারবে না, কিন্তু ধুনুচি নাচ থেকে শুরু করে একেবারে সঙ্গীতানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কোনও ত্রুটি রাখছেন না ওঁরা।

বাবুঘাটে নিরঞ্জনের দিনও সবাই দল বেঁধে যাবেন। এবছরে যৌনকর্মীদের ভাবনায় নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করতে এগিয়ে এলেন রূপান্তরকামীরাও। এও এক বড় পাওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+